
আপনার শখের দামি কাঠের আসবাবপত্রের গায়ে কি ছোট ছোট গর্ত দেখতে পাচ্ছেন? কিংবা আসবাবপত্রের নিচে হলদে রঙের কাঠের গুঁড়ো বা পাউডার জমে থাকছে? এগুলো ঘুন পোকা বা উড বোরার (Wood Borer) আক্রমণের স্পষ্ট লক্ষণ। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে ঘুন পোকা পুরো আসবাবপত্র ভেতর থেকে ফোকলা করে দেয়।
উইপোকা সাধারণত মাটির নিচ থেকে সুরঙ্গ করে কাঠে আক্রমণ করে এবং কাঠের উপরিভাগে মাটির প্রলেপ দেখা যায়। অন্যদিকে ঘুন পোকা কাঠের ভেতরে ডিম পাড়ে। ডিম থেকে লার্ভা বের হয়ে কাঠ খেয়ে জীবনধারণ করে এবং বড় হলে কাঠের গায়ে ছোট ছিদ্র করে বাইরে বেরিয়ে আসে। এই ছিদ্র দিয়েই কাঠের পাউডার বা 'Frass' নিচে পড়ে থাকে।
যদি দেখেন কোনো একটি ছোট কাঠের আসবাবে ঘুন পোকার আক্রমণ হয়েছে, তবে সেটি দ্রুত অন্য ভালো আসবাব থেকে আলাদা করে ফেলুন। ঘুন পোকা খুব সহজেই এক কাঠ থেকে অন্য কাঠে ছড়িয়ে পড়ে।
বাজার থেকে ভালো মানের 'উড প্রিজারভেটিভ' বা ঘুন পোকা মারার কেমিক্যাল কিনে আনতে পারেন। কাঠের গায়ে যে ছোট ছোট ছিদ্র থাকে, সিরিঞ্জের মাধ্যমে সেই ছিদ্রগুলোতে সরাসরি কেমিক্যাল ইনজেক্ট করতে হবে।
ঘরোয়া উপায়ে প্রতিরোধ করতে চাইলে নিম তেল বা কেরোসিনের ব্যবহার করতে পারেন। কেরোসিন বা নিমের তেল ব্রাশের সাহায্যে কাঠের ফাটলে বা ছিদ্রের ওপর ভালোভাবে প্রলেপ দিলে ঘুন পোকা মারা যায়।
"নতুন কাঠের আসবাবপত্র কেনার আগে বা বার্নিশ করার পূর্বে কাঠে অ্যান্টি-বোরার ট্রিটমেন্ট (Anti-borer treatment) করা আছে কিনা তা নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি।"
ঘুন পোকা যেহেতু কাঠের অনেক গভীরে থাকে, তাই সাধারণ স্প্রে সবসময় কাজ করে না। ম্যানগ্রোভ পেস্ট কন্ট্রোলের পেশাদার টিম বিশেষায়িত কেমিক্যাল এবং হাই-প্রেসার ইনজেকশন পদ্ধতির মাধ্যমে কাঠের গভীরে থাকা ঘুন পোকার লার্ভা সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম।
আমাদের DAE অনুমোদিত বিশেষজ্ঞরা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আপনার বাড়িকে পোকামাকড়মুক্ত করতে প্রস্তুত।
আপনার বাড়ি বা অফিসে এখনই বিশেষজ্ঞ টিমের প্রয়োজন হলে কল করুন।
01408-206677, 01880-083217